https://www.a1news24.com
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৮

কাউখালীতে সেনা চেকপোস্টে ৯৪ হাজার ৫’শ টাকা জরিমানা, ৮ মোটরসাইকেল আটক

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীতে চেকপোস্ট বাসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হয়েছে। এ সময় ৪১টি মামলায় ৯৪ হাজার ৫শত টাকা জরিমানা এবং আটটি মোটর সাইকেল জব্দ করা হয়। শনিবার ও শুক্রবার দুইদিন এই অভিযান চালায় সেনাবাহিনী বাহিনী ও পিরোজপুর ট্রাফিক পুলিশ ।

জানাগেছে, কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় চেকপোস্ট বসায় সেনাবাহিনীর কাউখালী ক্যাম্প। তাদের সঙ্গে যোগ দেয় জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। গত দুই দিনে চলা সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট অভিযানে ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকাসহ বিভিন্ন অপরাধে ৪১টি মোটরসাইকেলর চালককে জরিমানা করা হয় ৯৪ হাজার ৫শত টাকা। আর বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হওয়ায় জব্দ করা হয় ৮টি মোটরসাইকেল। সড়কের শৃঙ্খলা ফেরাতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কাউখালী সেনাবাহিনীর ক্যাম্পের কর্মকর্তা।

আরো..