https://www.a1news24.com
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৬

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোন ধরনের অন্যায় নির্যাতন হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে…….বাপ্পী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা-৬ (কয়রা -পাইকগাছা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পি বলেছেন, আমার নির্বাচনী এলাকায় কোন সংখ্যালঘু স¤প্রদায়ের ওপর কোন ধরনের অন্যায় নির্যাতন হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ৫ আগষ্ট যদি আমার দলের নেতাকর্মীরা দ্বারা কোন নির্যাতনের শিকার হলে আমাদের ক্ষমা করুন। আমি নির্বাচিত না হলেও যে কোন ব্যাক্তির দ্বারা যদি কেউ অত্যাচারের শিকার হয় তাহলে আপনি আপনাদের হয়ে কঠোর ব্যবস্থা নিবো। এসময় তিনি তার দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি উচ্চারণ করে সাবধান করে দেন। এসময় তিনি আরো বলেন, আমাকে আপনারা নির্বাচিত করলে পাইকগাছায় উপজেলার অসমাপ্ত কাজ করবো ইনশাআল্লাহ। শনিবার বিকেল ৫ টায় উপজেলার হরিঢালী ও কপিলমুনি বিএনপি কর্তৃক কপিলমুনি ধান্য চত্ত¡রে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আয়োজিত নির্বাচনী জনসভায় কপিলমুনি ইউনিয়নের সাবেক সভাপতি শেখ আনারুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহŸায়ক ডাঃ আব্দুল মজিদ। কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আনারুল ইসলামের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু, জেলা বিএনপির সদস্য শেখ ইমদাদুল ইসলাম, শেখ সামসুল আলম পিন্টু, হরিঢালী বিএনপির সাবেক সভাপতি শেখ ইমামুল ইসলাম, যুবদলের আহŸায়ক তৌহিদুজ্জামান মুকুল ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন। কপিলমুনি ও হরিঢালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির মিছিল সহকারে দলটির নেতাকর্মীরা জনসভা স্থলে যোগদান করেন।

আরো..