সাফি, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের মেচেরঘাট এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে শনিবার (৭ফেব্রুয়ারী) বিকাল ৪টার সময় মকছেদুল ইসলাম (৫৫) বাউরা বাজার থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকায় নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
এলাকাবাসী সুত্রে জানা যায় নিহত মকছেদ আলী মৃত মোশারফ হোসেনের পুত্র বিকালে বাউরা থেকে বাইসাইকেল যোগে নিজ বাড়ি জোংড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড জুম্মারপার যাওয়ার সময় বিপরীত দিক বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা ট্রাকের চাকার নিচে পড়ে গেলে সেখানেই তার মাথা পিষ্ট হয়ে নিহত হন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নাজমুল হোসেন সড়ক দূর্ঘটনায় নিহতে বিষয় নিশ্চিত করে জানান পুলিশ ঘটনাস্থলে রয়েছে।