Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
ভোট গণনায় সময়ক্ষেপণ করে ষড়যন্ত্র করলে কঠিনভাবে প্রতিহত করা হবে: তারেক রহমান – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

ভোট গণনায় সময়ক্ষেপণ করে ষড়যন্ত্র করলে কঠিনভাবে প্রতিহত করা হবে: তারেক রহমান

যশোর প্রতিনিধি: জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই। ৭১ সালে তাদের কারণে লক্ষ লক্ষ মা-বোন তাদের ইজ্জত হারিয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের নেতা নারীদের কর্মসংস্থান নিয়ে কলঙ্কজনক মন্তব্য করে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে যারা অসম্মান করে এবং কুরুচিপূর্ণ ভাষায় গালি দেয়, তারা আর যাই হোক দেশদরদী বা জনদরদী হতে পারে না।

প্রতিপক্ষ দলের নেতার বিতর্কিত মন্তব্যের পর আইডি হ্যাক হওয়ার অজুহাতকে মিথ্যাচার হিসেবে অভিহিত করে তিনি বলেন, তীব্র সমালোচনার মুখে তারা এখন বলছে আইডি হ্যাক হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি অসম্ভব। একটি রাজনৈতিক দলের সিনিয়র নেতা নির্বাচনের আগে জনগণের সামনে এভাবে মিথ্যা বলছেন। যারা অবলীলায় মিথ্যা বলে, তারা কখনোই দেশের মঙ্গল করতে পারে না। তারা সমগ্র জাতির সামনে নিজেদের রক্ষা করতে মিথ্যা কথা বলেছে। তারা বন্ধু হতে পারে না।

তারেক রহমান বলেন, তাদের নারী কর্মীরাও তো ঘর থেকে বের হয়ে দলের কাজে যায়। সেই নারী কর্মীদের বলতে চাই আপনার নেতারা দেখুন কি নোংরা কথা বলে।

তিনি বলেন, তারা বলে ইসলাম কায়েম করবে, অথচ আমাদের নবী (সা.)-এর স্ত্রী বিবি খাদিজা (রা.) নিজেও একজন ব্যবসায়ী ও কর্মজীবী নারী ছিলেন। এই দলটির পূর্বসূরীরা ১৯৭১ সালেও মা-বোনদের অসম্মানিত করেছিল। এদের কাছে দেশের মানুষ বা নারী সমাজ কখনোই নিরাপদ হতে পারে না।

ভোট গণনায় সময়ক্ষেপণ করে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করলে তা কঠিনভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।তারেক রহমান বলেন,নির্বাচন বানচাল করতে তারা উঠেপড়ে লেগেছে। আমাদের সতর্ক থাকতে হবে, ভোটের অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে। “অধিকার ফিরে পেতে মানুষ গত ১৫ বছর রক্ত দিয়েছে। ১২ তারিখ বাংলাদেশের মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে যাচ্ছে।”

এসময় জামায়াতকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, “একটি বিশেষ দল জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছে। একটি বিশেষ দলের প্রধান কয়েকদিন আগে আমাদের কর্মজীবী মা-বোনদের নিয়ে অত্যন্ত আপত্তিকর কথা বলেছে।”

 

আরো..