Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
এবার তানিয়া আহমেদকে নিয়ে র‌্যাম্পে হেঁটে আলোচনায় এলেন জায়েদ খান – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

এবার তানিয়া আহমেদকে নিয়ে র‌্যাম্পে হেঁটে আলোচনায় এলেন জায়েদ খান

বিনোদন প্রতিবেদক: ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান নিউ ইয়র্কে দেশ-বিদেশের তারকাদের নিয়ে অনুষ্ঠান পরিচালনা করেন। ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সেই শো। এবার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদকে নিয়ে র‌্যাম্পে হেঁটে আলোচনায় এলেন জায়েদ খান।

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ এবারের অতিথি হয়েছেন তানিয়া আহমেদ। এবারের শোটি হতে যাচ্ছে দারুণ মনোমুগ্ধকর। এমনটাই বিশ্বাস জায়েদ খানেরও।

জায়েদ খান জানান তানিয়া এই শোতে এসে র‍্যাম্পে হেঁটেছেন। বললেন, বাংলাদেশে আজ থেকে ৩৫ বছর আগে র‍্যাম্পের প্রচলন শুরুই করেছেন তানিয়া আপা, মৌ আপারা। এতদিন পর যুক্তরাষ্ট্রে তানিয়া আপা আমার সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন, আমি সত্যিই গর্বিত।

অভিনেত্রী তানিয়া নাটক-সিনেমায় বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে তিন দশক ধরে দর্শক মুগ্ধ করে রেখেছেন।

এবার তার জীবনের সেসব গল্পই জানা যাবে জায়েদ খানের সঙ্গে কথোপকথনে। ‘সেলিব্রিটি টক শো – ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের অনুষ্ঠানের প্রথম সিজনের ১২টি পর্ব করছেন জায়েদ খান। দর্শকপ্রিয় এই শোটি অল্প সময়েই অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় রেকর্ড হয়েছে শোটির দ্বিতীয় সিজনের প্রথম এপিসোড।

শো’তে উপস্থাপক জায়েদ খানের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় তানিয়া আহমেদ শেয়ার করেছেন তার ক্যারিয়ার, ব্যক্তিগত অভিজ্ঞতা, কাজের গল্প এবং নানা অজানা মুহূর্ত। জমজমাট কথোপকথন, খোলামেলা আলোচনা আর তারকাখচিত উপস্থিতিতে পর্বটি দর্শকদের জন্য হতে যাচ্ছে বিশেষ আকর্ষণ।

জানা গেছে, পর্বটি শুক্রবার (৩০ জানুয়ারি) লাইভ সম্প্রচারিত হবে ঠিকানা ডিজিটালের ফেসবুক ও ইউটিউব পেইজে। ২০২৪ সালে জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। এরপর আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন ও তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হওয়ার কারণে তিনি আর দেশে ফেরেননি।

আরো..