Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
পাল্লার মাপে আমরা ইনশাল্লাহ কোনো কমবেশ করব না: জামায়াত আমির – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

পাল্লার মাপে আমরা ইনশাল্লাহ কোনো কমবেশ করব না: জামায়াত আমির

জেলা প্রতিনিধি, যশোর: জনগণের ভোটে ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমাদের প্রতীক হলো দাঁড়িপাল্লা। এই পাল্লার মাপে আমরা ইনশাল্লাহ কোনো কমবেশ করব না।’

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির।জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে যশোরকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতি দেন শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, ‘আল্লাহ তায়ালার রহমতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা যশোর শহরকে সিটি করপোরেশনে উন্নীত করব। মেডিকেল কলেজ, সদর হাসপাতাল, জলাবদ্ধতা, ভৌত অবকাঠানো, যোগাযোগ ব্যবস্থা এ সমস্ত দাবি উত্থাপিত হয়েছে। এগুলো অযৌক্তিক ও আহামরি কোনো দাবি নয়। এগুলো অত্যন্ত যৌক্তিক দাবি।

‘আমরা নির্দিধায় একথা বলতে পারি আমাদের প্রতীক হলো দাঁড়িপাল্লা। এই পাল্লার মাপে আমরা ইনশাল্লাহ কোনো কমবেশ করব না। যার যেখানে যেটা পাওনা তাদের হাতে সেটা তুলে দেওয়া হবে আমাদের নৈতিক দায়িত্ব।’সমাবেশে গণভোটে হ্যাঁ দিতে সবার প্রতি আহ্বান জানান শফিকুর রহমান। বলেন, হ্যাঁ মানে আজাদী আর না মানে গোলামী।

অভিযোগ করে তিনি বলেন, ‘গণভোটে হ্যাঁ ভোট পাস করলে ফ্যাসিবাদ ফিরবে না। তাই নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে।’গণভোটে হ্যাঁ জয়ী হলে ফ্যাসিবাদ, জবর দখল, চাঁদাবাজি চলবে না উল্লেখ করে তিনি বলেন, ‘১৮ কোটি মানুষ পরিবর্তন দেখতে চায়। তবে হ্যাঁ ভোট বিজয়ী না হলে সরকার গঠন করে কোনো কাজে আসবে না।’

জনসভায় জামায়াত ক্ষমতায় গেলে যশোরের বিভিন্ন সমস্যা সমাধানে দলের পরিকল্পনা তুলে ধরেন শফিকুর রহমান। এ সময় যশোরে ১০ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাওয়া হয়।জামায়াতের আমিরের সফরকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

আরো..