Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
১৫ সদস্যবিশিষ্ট বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

১৫ সদস্যবিশিষ্ট বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন

অনলাইন ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১৫ সদস্যবিশিষ্ট বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করেছে। অবিলম্বে এর কার্যক্রম শুরু হবে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩ এর ধারা ৩-এর উপ-ধারা (১) এর ক্ষমতাবলে এ বোর্ড গঠন করেছে সরকার।

গত ১৪ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১৫-০৯-২০২৪ তারিখের গঠিত বোর্ড বাতিল করা হলো। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের ক্ষমতাবলে সরকার ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করল।

প্রজ্ঞাপনে আরো জানানো হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এই বোর্ডের চেয়ারম্যান। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এই বোর্ডের সদস্য সচিব হিসেবে কাজ করবেন।

অন্যান্যের মধ্যে সদস্য হিসেবে এ বোর্ডে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের (ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা) প্রতিনিধি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের (ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা) প্রেস উইং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা) প্রতিনিধি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির একজন প্রতিনিধি বা একজন প্রথিতযশা প্রযোজক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির একজন প্রতিনিধি বা একজন প্রথিতযশা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন প্রতিনিধি বা একজন স্বনামধন্য অভিনেতা বা অভিনেত্রী, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির একজন প্রতিনিধি, চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির, চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান, চলচ্চিত্র অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ ও চলচ্চিত্র পরিচালক তাসমিয়া আফরিন মৌ।

আরো..