Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ, ভারতকে ‘ধিক্কার’ মিশা সওদাগরের – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ, ভারতকে ‘ধিক্কার’ মিশা সওদাগরের

বিনোদন ডেস্ক: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তি ও রাজনৈতিক চাপে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের বাদ পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।

রোববার (৪ জানুয়ারি) নিজের জন্মদিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ভারতকে সরাসরি ‘ধিক্কার’ জানান।

মিশা সওদাগরের মতে, মুস্তাফিজ বাংলাদেশের একজন গর্ব ও বিশ্ব ক্রিকেটের প্রতীক। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার হওয়া সত্ত্বেও মুস্তাফিজের বিনয়ী স্বভাবের প্রশংসা করে তিনি বলেন, মাশরাফির পর মুস্তাফিজের মতো এত সমৃদ্ধ ক্যারিয়ার থাকার পরও তার মধ্যে কোনো অহংকার নেই, যা অত্যন্ত সম্মানের দাবি রাখে।

ক্রীড়া ও সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলার এই প্রবণতাকে অত্যন্ত কুরুচিপূর্ণ ও উগ্র মানসিকতা হিসেবে অভিহিত করেন এই অভিনেতা। তিনি মনে করেন, শিল্প ও ক্রীড়াঙ্গন হওয়া উচিত সম্পূর্ণ স্বাধীন ও রাজনীতির ঊর্ধ্বে।

রাজনীতির অজুহাতে যারা সংস্কৃতির পথে প্রতিবন্ধকতা তৈরি করেছে, তারা মূলত নিচু রুচির পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। মিশা সওদাগর আরও সতর্ক করে বলেন, মুস্তাফিজের মতো তারকাকে এভাবে আটকে দেওয়ার চেষ্টা বিশ্ব ক্রীড়াঙ্গনে একটি অত্যন্ত নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরো..