নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে সন্দেহজনক ঘোরাঘুরির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। রোববার গুলশান-২-এর ১৯৬ নম্বর বাসভবনের সামনে থেকে তাঁদের আটক করা হয়। আটকদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তারেক রহমানের বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যরা ওই দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় সোপর্দ করেন।
পুলিশ জানায়, তল্লাশির সময় এদের একজনের কাছ থেকে গাঁজা পাওয়া গেছে।
ওসি হাফিজুর রহমান আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে