https://www.a1news24.com
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪২

গণঅধিকারের নতুন সাধারণ সম্পাদক হাসান আল মামুন

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হয়েছেন হাসান আল মামুন। রোববার মামুন নিজেই  বিষয়টি নিশ্চিত করেছেন।

গণঅধিকারের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে জেতা সহজ হবে, এমন চিন্তা থেকে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

রাশেদ দলত্যাগ করায় সাধারণ সম্পাদক পদটি শূন্য হয়ে পড়ে। তাই কে তার স্থলাভিষিক্ত হবেন, তা জল্পনা বাড়ে। এর মধ্যেই মামুন রাশেদের স্থলাভিষিক্ত হলেন।

এর আগে হাসান আল মামুন গণঅধিকার পরিষদের সি‌নিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছি‌লেন। এর আগে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ছি‌লেন তিনি।

আরো..