Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়েছে এমন কোনো তথ্য নেই: ডিএমপি – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়েছে এমন কোনো তথ্য নেই: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছে—এমন কোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, অপরাধীরা পালিয়ে গেছে বা বিদেশে চলে গেছে—এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। তিনি আরও বলেন, ওসমান হাদির ওপর হামলাটি ‘টার্গেট কিলিং’ কি না, সে ধরনের কোনো সম্ভাবনাও এখন পর্যন্ত পাওয়া যায়নি। ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয় রয়েছে,’ বলেন তিনি।

হাদিকে কেন হত্যার চেষ্টা করা হয়েছে, সেই বিষয়গুলো তদন্তে উঠে আসবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

এদিকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের সূত্র ধরে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতেই মোহাম্মদপুর এলাকা থেকে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে আটক করা হয়। ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, নম্বর প্লেট শনাক্তের পর পল্টন থানা পুলিশ মধ্যরাতে তাকে গ্রেপ্তার করে। তবে হান্নান হামলার সঙ্গে সরাসরি জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। বেলা দুইটা ২৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

আরো..