https://www.a1news24.com
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:২৩

গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচনে বৈজ্ঞানিক গৌতম পাল ও মনোজকুমার চক্রবর্তী

বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শারীরবিজ্ঞান বিভাগে “বিভিন্ন স্ট্রিম এবং লিঙ্গ সম্পর্কিত অধ্যয়নরত শিক্ষার্থীদের স্ব-ধারণার উপর একটি অধ্যয়ন। (A study on self-concept of students studying in relation to different streams and gender)” গবেষণা গ্রন্থটি উদ্বোধন করলেন দুই বিজ্ঞানী ও অধ্যাপক ড. গৌতম পাল ও ড. মনোজকুমার চক্রবর্তী। ঘরোয়া প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শারীরবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. শুভাশীষ সাহু, ‘উদার আকাশ’ প্রকাশনার কর্ণধার ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের গবেষক ফারুক আহমেদ, বইয়ের লেখিকা অধ্যাপিকা ড. চৈতালী বিশ্বাস।

‘উদার আকাশ’ প্রকাশনের গ্রন্থ উদ্বোধন করে ভারতের জাতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ড. গৌতম পাল ও ভারতের জাতীয় বিজ্ঞান কংগ্রেসের প্রাক্তন সভাপতি ড. মনোজকুমার চক্রবর্তী গ্রন্থটির ভূয়সী প্রশংসা করেন। প্রকাশক ফারুক আহমেদ বলেন, গবেষণা গ্রন্থটি পাঠক দরবারে সমাদৃত হলে আমাদের প্রয়াস সার্থক। ড. শ্রীপাল ও শ্রীচক্রবর্তী উভয়েই বলেন, বিষয় ভাবনা ও আঙ্গিকের দিক থেকে সমাজ বিজ্ঞানের এই গ্রন্থটি একটি উল্লেখযোগ্য কাজ।

গবেষণা গ্রন্থে এটা দেখা হয়েছে যে শিক্ষার্থীরা যে স্ট্রিম নির্বাচন করে অধ্যয়নের জন্য, যেমন আর্টস, কমার্স, সায়েন্স, এটা করে লিঙ্গর ভিত্তিতে নাকি সহ ধারণার ভিত্তিতে। এই অধ্যয়ন যে স্টেট উপরে করা হয়েছে সেটি হল ছত্তিশগড়। এই গবেষণা থেকে ভবিষ্যৎ গবেষকরা এটা জানতে পারবে কোনো স্টুডেন্ট যখন কোনো স্ট্রিম নির্বাচন করে সেটা নিজের ধারণাকে নির্ভর করে, নাকি একটা কার্যকলাপ হিসাবে, নাকি সচেতনভাবে, স্বাধীনভাবে, নাকি লিঙ্গর উপরে ভিত্তি করে। এছাড়া সেল্ফ কনসেপ্ট-এর বান্ডেল থিওরি এবং স্ম ধারণা আপেক্ষিক অধ্যয়নে সাহায্য করবে ভাবী গবেষকদের। আপেক্ষিক দৃষ্টিতে দেখলে দেখা যায় যে কোনো স্টুডেন্ট বর্তমানে যে স্ট্রিম নির্বাচন করে তার মধ্যে অধিকাংশ মেয়েরা আর্টস নির্বাচন করে। তুলনামূলকভাবে ছেলেরা বেশি কমার্স এবং সায়েন্স নির্বাচন করে। এর সঠিক কারণ অনুসন্ধানের জন্যই এই গবেষণা করা হয়েছে।

আরো..