https://www.a1news24.com
,

টানা ৭ দিন বন্ধ থাকছে সোনাহাট স্থলবন্দর

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামে জেলার ভূরুঙ্গামারী উপজেলায় অবস্থিত সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রফতানি সংক্রান্ত কার্যক্রম টানা সাতদিন বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।আসন্ন দুর্গাপূজা ও সাপ্তা‌হিক ছু‌টির কার‌ণে আগামী ২৭ সে‌প্টেম্বর শ‌নিবার থে‌কে ৩ অ‌ক্টোবর’২৫ শুক্রবার পর্যন্ত এ ছু‌টি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ‌্যাজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক প‌ত্রে জানা‌নো হয়েছে, আসন্ন দুর্গোৎসব উপলক্ষে আগামী ২৭ সে‌প্টেম্বর’২৫ শ‌নিবার থে‌কে ২ অ‌ক্টোবর’২৫ বৃহস্প‌তিবার পর্যন্ত সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রফতানি সংক্রান্ত সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। ত‌বে ৩ অ‌ক্টোবর’২৫ শুক্রবার ব‌ন্ধের দিন হওয়ায় আগামী ৪ অ‌ক্টোবর’২৫ শনিবার হতে যথারীতি পূর্বের ন্যায় সকল কার্যক্রম চালু হবে।এ ছাড়াও বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম।

আরো..