https://www.a1news24.com
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৪

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আম্পায়ার ও স্কোরার কমিটি গঠিত

সভাপতি- খোকা, সম্পাদক- মাকসুদ


‎স্পোর্টস ডেস্ক: ‎নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আম্পায়র ও স্কোরার কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি এনামুল হক খোকা এবং সাধারন সম্পাদক মাকসুদ উল আলম নির্বাচিত হয়েছেন।

‎জানা গেছে দীর্ঘ ২২ বছর পর নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অধীনে আম্পায়ার ও স্কোরারদের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো।

‎পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি আরিফ হোসেন, যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র সাহা তপু, কোষাধ্যক্ষ ওমর ফারুক সোহাগ, দপ্তর সম্পাদক কাজী সাফফাত হোসেন শাওন, সদস্য অষোক কুমার দাস, জিয়াউল হক জিয়া, মোঃ আশরাফুল ইসলাম।

‎উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর বিকেলে ৪টায় নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে নবাগত কমিটির প্রথাম সভা অনুষ্ঠিত হবে।

আরো..