https://www.a1news24.com
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৪

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে নিউইয়র্কে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল ঘোষণা দেন, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া পর্তুগিজ পররাষ্ট্রনীতির একটি মৌলিক, ধারাবাহিক ও অপরিহার্য অংশ।

তিনি বলেন, “দ্বি-রাষ্ট্রীয় সমাধানই স্থায়ী ও ন্যায্য শান্তির একমাত্র পথ। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার অর্থ গাজার মানবিক বিপর্যয় মুছে যাচ্ছে না।”

রাঞ্জেল অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা, গাজায় হামাসের কোনো নিয়ন্ত্রণ থাকবে না এবং সব জিম্মিকে দ্রুত মুক্তির দাবি জানান। তিনি গাজায় চলমান মানবিক সংকট, ধ্বংসযজ্ঞ এবং পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের তীব্র নিন্দা করেন।

ফিলিস্তিনি শীর্ষ নেতা মোহাম্মদ শটাইয়ে বলেন, “পর্তুগালের স্বীকৃতি মাহমুদ আব্বাসের কূটনৈতিক প্রচেষ্টার ফল। এটি গাজাবাসীর অধিকার প্রতিষ্ঠায় একটি ঐতিহাসিক পরিবর্তনের সূচনা।” অন্য ফিলিস্তিনি নেতা আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ফিলিস্তিন রাষ্ট্র কখনও গঠিত হবে না। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলো সন্ত্রাসকে পুরস্কৃত করছে। আমরা এটি হতে দেব না।”

আরো..