সাফি, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার ১৩সেপ্টেম্বর প্রতারণার শিকার হয়ে ব্যর্থ প্রেমের বোঝা কাঁধে তুলে ময়নাগুড়ি কলেজ ছাত্রী রিংকী বেগম ওরফে রিয়া মনি (২০) ফেরত গেলেন নিজ দেশ ভারতে।
এর আগে সে গত রবিবার সকালে ভারতের ময়নাগুড়ির মেয়ে রিংকি বেগম রিয়া কলেজ যাওয়ার কথা বলে বাহির হন নিজ বাড়ি থেকে। বহু বাঁধা অতিক্রম করে কাটাতারের বেড়া টপকে অবৈধপথে প্রেমিকের উদ্দেশ্য পাড়ি জমান বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌরসভার থানা পাড়ার আমিনুর রহমানের পুত্র রবি মিয়ার উদ্দেশ্য। পরের দিন সোমবার প্রেমিকের সাথে দেখাও হয় তার। কিন্ত রিংকি বিয়ের কথা বললে তাতে বাঁধ সাধে ভন্ড প্রেমিক রবি। এরমধ্যে প্রেমিক প্রেমিকার বিয়ে নিয়ে গত কয়েক দিন চলে বিভিন্ন দেন-দরবার ও বৈঠক। কিন্তু কোন সুুরাহা হয়নি তাদের প্রেমের।
অবশেষে পাটগ্রাম থানা পুলিশের মাধ্যমে বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্টে রিংকি কে তার বাবা আব্দুর রহিমের হাতে হস্তান্তর করার সময় জানান, ভালবাসার নামে তার মেয়ের সাথে প্রতারনা করা হয়েছে, তার মেয়েকে ভালবাসার জন্য নয় ভালবাসার নামে পাচার করাই মূল উদ্যেশ্য ছিল রবির। তিনি বাংলাদেশ সরকারের কাছে রবির বিচার দাবি করেন।
বৈঠকে উপস্থিত পাটগ্রাম থানা পুলিশের এসআই শাহজাহান মিয়া জানান উভয় দেশের পুলিশ বিজিবি বিএসএফ বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে । ৬১বিজিবি বুড়িমারী কোম্পানি কমান্ডার আনজারুল হক জানান চ্যাংড়াবান্ধা বিএসএফ ক্যাম্পের সদস্যদের উপস্থিতিতে অবৈধ পথে বাংলাদেশে আসায় তার সকল আইনী প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে মেয়েকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।