Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
সুস্থ হয়ে বাসায় ফিরেছেন উপদেষ্টা ফারুকী, উচ্ছ্বসিত মেয়ে ইলহাম – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন উপদেষ্টা ফারুকী, উচ্ছ্বসিত মেয়ে ইলহাম

বিনোদন ডেস্ক: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। প্রায় সাত দিন হাসপাতালে থাকার পর গতকাল বিকেলে তিনি বাসায় ফিরেছেন।

শনিবার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন উপদেষ্টা ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এতে দেখা যায়, দীর্ঘদিন পর বাবার দেখা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে মেয়ে ইলহাম।

ভিডিও ক্লিপটি ফেসবুক পেজে পোস্ট করে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিশা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মোস্তফা সরওয়ার ফারুকী আজ সুস্থ হয়ে বাসায় ফিরলেন।’

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে চারদিনের সফরে কক্সবাজারে যান সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। পরদিন শনিবার (১৬ আগস্ট) রাতে অসুস্থতা অনুভব করলে সফর মুলতবি করে জরুরিভাবে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় নিয়ে আসা হয় তাকে।

ঢাকায় নিয়ে আসার পরে ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন হয়েছে। রোববার (১৭ আগস্ট) বিকেলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

আরো..