হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতাঃ দ্বীপ উপজেলা হাতিয়ায় ২০২৫ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ১১৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির। শনিবার সকালে (১৬ আগস্ট) স্থানীয় আবদুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির হাতিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে একটি আকর্ষণীয় ক্রেস্ট ও সনদসহ একটি গিফট প্যাকেজ তুলে দেওয়া হয়েছে। এ সময় ছাত্র শিবির নোয়াখালী জেলা সভাপতি হাফেজ সাইফুর রসুল ফুয়াদের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের চেয়ারম্যান জামসেদু ইসলাম, নোয়াখালী-৬ হাতিয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য তারেক মনোয়ার, উপজেলা আমির মাস্টার বোরহানুল ইসলাম, অধ্যাপক শাহ মোহাম্মদ ওয়ালি উল্লাহ, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি জিএম ইব্রাহীম সহ প্রমুখ।