https://www.a1news24.com
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৩

নাশকতার মামলায় পাইকগাছায় গ্রেফতার এক

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, মারপিট ও নাশকতার মামলায় নূরুল ইসলাম গাজী (৪৮) নামে এক জনকে থানা পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালিদাসপুর গ্রামের আমজেদ গাজীর ছেলে। পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান বলেন, ২০২০ সালের ৯ অক্টোবর উপজেলা নির্বাচনে প্রচারনার জন্য খুলনার বিএনপি নেতারা পাইকগাছায় আসছিল। জেলা নেতৃবৃন্দকে রিসিভ করে আনার জন্য স্থানীয় বিএনপি, যুবদল, ও ছাত্রদলের নেতা কর্মীরা উপজেলার প্রবেশদ্বারে যাচ্ছিল, পথিমধ্যে উপজেলা সদরের টাউন মাধ্যমিক বিদ্যালয় ও জিরোপয়েন্টের মাঝামাঝি স্থানে পৌছালে সাবেক এমপি আক্তারুজ্জামান বাবু ও রশীদুজ্জামানের নির্দেশে রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগের লোকজন তাদের উপর হামলা করে বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাংচুর করে। ওই ঘটনায় বিএনপির নেতা কর্মীরা আহত হয়। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হওয়ার পর ২০২৪ সালের ২৯ আগস্ট চাঁদখালীর গফ্ফার সরদারের ছেলে রুবেল সরদার বাদী হয়ে সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ও রশীদুজ্জামান সহ ৭৫ জনের নাম উল্লেখ এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করে। যার নং ১৪।এ মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আটক নূরুল ইসলাম গাজীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানার ওসি রিয়াদ মাহমুদ জানিয়েছেন

আরো..