https://www.a1news24.com
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৫

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

জাহিনুর ইসলাম বিরামপুর দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর পৌর শহরের কলেজ বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) ভোরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরবেলা ওই নারী সড়কে হাঁটছিলেন এবং তার আচরণে তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছিল। এসময় একটি দ্রুতগামী নাইট কোচ তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নিহত নারীর পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো..