কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীতে নারীর অধিকার ও সুরক্ষা বিষয়ক নারীর এগিয়ে চলা প্রল্পের সমাপনী সভা অনুষ্ঠত হয়েছে। সোমবার (২১জুলাই) দুপুরে কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে নারী পক্ষের ব্যানারে নারীর এগিয়ে চলা প্রকল্পের তরুন নারী নেতা ও ডিডিএস ফাউন্ডেশন এর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
নারীপক্ষের নির্বাহী পরিচালক লিপি রোজারিও সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খান, ডিডিএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুব্রত রায়, সাংবাদিক এনামুল হক প্রমূখ। সভায় বিভিন্ন নারী দলের নেত্রীরা উপস্থিত ছিলেন।
সভায় নারীর এগিয়ে চলা প্রকল্পের কার্যক্রম ২০২১ সালে কাউখালী উপজেলায় শুরু হয়ে ২০২৫ সালের জুলাইয়ে শেষ হবে। এই প্রকল্পে নারীদের সুরক্ষা, নারী নির্যাতন, বাল্য বিয়ে, নারীর অধিকার আদায়, কার্যক্রমে যুক্ত হওয়ার পর তরুণ নারী নেতা ও তাদের পরিবারের নিজ নিজ এলাকায় সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে। প্রান্তিক নারীদের জীবন যাপনের ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নারীদের সুরক্ষা, অধিকার বাস্তবায়নে নারীবান্ধব সমাজ প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। এছাড়াও সভায় নারী দলের নেত্রীরা বক্তব্য রাখেন।