https://www.a1news24.com
,

পঞ্চগড়ে অনুমোদনহীন ভাবে গরুর দুধ বাজারজাতকরণে প্রতিষ্ঠানকে জরিমানা

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সেনাবাহিনী ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে ভ্রাম্যমান আদালত বসিয়ে পঞ্চগড় ডেইরি হাব নামে একটি গরুর তরল দুধ প্যাকেটজাতকরণ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে প্রতিষ্ঠানটির বৈধ কাগজপত্র না থাকার পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশ তাকায় এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআই এর অনুমোদন ছাড়ায় গরুর দুধ প্যাকেটে বাজারজাত করায় জরিমানা করা হয়।

শুক্রবার গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বালেয়াপাড়া এলাকায় ওই প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। এসময় অভিযানে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান, জেলা নিরাপদ খাদ্য কার্যালয়ের পরিচালক জয়চন্দ্র রায়, পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামাম আলী প্রীমন সহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে প্রতিষ্ঠানটির বৈধ কাগজপত্র না থাকার পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআই এর অনুমোদন ছাড়ায় গরুর দুধ প্যাকেটে বাজারজাত করায় জরিমানা করা হয়।

এ বিষয়ে জেলা নিরাপদ খাদ্য কার্যালয়ের পরিচালক জয়চন্দ্র রায় বলেন, প্রতিষ্ঠানটির বৈধ কাগজপত্র না থাকার পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআই এর অনুমোদন ছিল না। এ সকলের বাইরে গিয়ে তারা গরুর দুধ প্যাকেটে বাজারজাত করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রতিষ্ঠানটিতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান ভ্রাম্যমান আদালত বসিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে তাদের সতর্ক করা হয়।

আরো..