https://www.a1news24.com
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২৫

কাউনিয়ায় জুলাই শহীদ দিবস পালিত

কাউনিয়ায় (রংপুর) প্রতিনিধি ঃ সরকার ঘোষিত চব্বিশের জুলাই গণঅভূত্থানের ১৬ জুলাইকে শহীদ দিবস হিসেবে ঘোষনা করেছে। তারই আলোকে বুধবার ১৬ জুলাই কাউনিয়ায় শহীদ দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকল সরকারী বেসরকারি অফিস আদালত ও বাসভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া মসজিদে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। অপর দিকে কাউনিয়া উপজেলা এনসিপির উদ্যোগে উপজেলা পরিষদ জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এনসিপি উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী জিল্লুর রহমান, সদস্য জুয়েল রানা, রায়হান, হিমু মিয়া, রাজু আহম্মেদ, নাজমুল হোসেন প্রমূখ। নেতারা বলেন ১৬ জুলাই আবু সাঈদের আত্মত্যাগের ঘটনা ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট। আন্দোলনের নতুন মাত্রা যোগ হয়। সভা শেষে জুলাই শহীদের রুহের মাগফেরাত ও নতুন বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল লতিফ।

আরো..