https://www.a1news24.com
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৪

এনসিপির উপর হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ গোপালগঞ্জে এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে গত বুধবার বিকেলে এনসিপি কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউনিয়া বালিকা বিদ্যালয় মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন এনসিপি কাউনিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী জিল্লুর রহমান, সদস্য জুয়েল রানা, রায়হান, হিমু মিয়া, রাজু আহম্মেদ, নাজমুল হোসেন প্রমূখ। বক্তারা অবিলম্বে হামলা কারীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানান।

আরো..