Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
রণবীরের শুটিং সেটে উড়ছে পাকিস্তানের পতাকা, ‘ছিঃ নির্লজ্জ’ বলে কটাক্ষ নেটপাড়া – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

রণবীরের শুটিং সেটে উড়ছে পাকিস্তানের পতাকা, ‘ছিঃ নির্লজ্জ’ বলে কটাক্ষ নেটপাড়া

বিনোদন ডেস্ক: গত ৬ জুলাই মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের আসন্ন ছবি ‘ধুরন্ধর’-এর ফাস্ট লুক। এতেই শুরু হয়েছে শোরগোল। ফাস্ট লুক প্রকাশের পর সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে অভিনেতার শুটিং সেটের একটি ভিডিও। ওই ভিডিওতে পাকিস্তানি পতাকা দেখে অভিনেতার ওপর ক্ষোভ ঝাড়ছেন নেটিজেনরা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমার সেট থেকে কয়েকটি দৃশ্য ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। যেখানে দেখা গেছে ‘ধুরন্ধর’-এর শুটিং সেটে পতপত করে উড়ছে পাকিস্তানের পতাকা। কাশমীরের পহেলগাম সন্ত্রাসীদের হামলার জেরে পাকিস্তান তারকাদের সিনেমার বন্ধ করে ভারত। দুইদেশের মধ্যে বিরোধ যখন তুঙ্গে তখনই এমন ভিডিও ভাইরাল হওয়ায় ভারতীয় নাগরিকদের কটাক্ষের শিকার হচ্ছেন রণবীর।

অনেকেই প্রশ্ন তুলেছেন, শুটিং সেটে পাকিস্তানের পতাকা রাখা হয়েছে কেন? আবার কেউ কটাক্ষ করে বলেছেন, বলিউডের পরিবেশ একদমই নষ্ট হয়ে গেছে! তবে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন নেটিজেনদের একাংশ। ভক্তদের একাংশ মনে করছেন, গল্পের প্রয়োজনে ব্যবহার করা হয়েছে পাকিস্তানি পতাকাটি।

জানা গেছে, ‘ধুরন্ধর’র সিনেমার শুটিংয়ের জন্য থাইল্যান্ডে ৬ একর জমির ওপরে এক টুকরো পাকিস্তান গড়ে তুলেছেন নির্মাতা। ১৫ জন শ্রমিক নিয়ে প্রতিদিন ১২ ঘণ্টা কাজ করে এ সেট বানানো হয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির শিল্প নির্দেশক সাইনি জোহরভ বলেন, ‘পরিচালক হিসাবে আদিত্য খুঁতখুঁতে স্বভাবের। কাজের সঙ্গে কোনো আপোস করতে চান না তিনি। পরিচালকের নির্দেশ ছিল ভারত কিংবা যেকোনো দেশে পাকিস্তানের অলিগলি ও রাস্তার মতো নিখুঁত সেট তৈরি করতে হবে। সেই নির্দাশনা অনুযায়ী থাইল্যান্ডে বানানো হয়েছে এক টুকরো পাকিস্তান।’

বলে রাখা ভালো,‘উরি’-খ্যাত পরিচালক আদিত্য ধর নির্মাণ করছেন ‘ধুরন্ধর’। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ৫ ডিসেম্বর। এ ছবিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর. মাধবন এবং অর্জুন রামপাল প্রমুখ।

আরো..