Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
এনসিপির কর্মসূচি বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনে নতুন রাজনীতির সূচনা: শফিকুল আলম – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

এনসিপির কর্মসূচি বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনে নতুন রাজনীতির সূচনা: শফিকুল আলম

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টেকনাফ থেকে তেঁতুলিয়া যাত্রাকে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির পুনর্গঠনের সূচনা হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি একে কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং “একটি ঐতিহাসিক অভিযাত্রা” বলে উল্লেখ করেন।

তিনি লেখেন, “আমি যদি এখন একজন ফ্রিল্যান্স সাংবাদিক হতাম, তাহলে এনসিপির নেতাদের সঙ্গে এই ভ্রমণে অবশ্যই যোগ দিতাম। এটি কেবল একটি কর্মসূচি নয়, এটি নতুন রাজনৈতিক ব্যবস্থার দিকে একটি যাত্রা।”

শফিকুল আলম বলেন, “মাত্র এক বছর আগে তরুণরা একটি বিপ্লবে নেতৃত্ব দিয়ে এক স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করেছিল। সেই তরুণরাই এখন তৃণমূল ঘুরে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলছে। কিছুদিন আগেও এদের কেউ কেউ বিতর্কিত ছিল, কেউ কেউ নিষ্প্রভ। কিন্তু এই যাত্রা তাদের নতুনভাবে উজ্জীবিত করেছে।”

তবে এনসিপির এ অভিযাত্রা কতটা সফল হবে, তা নিয়ে তিনি স্বীকার করেন—“প্রশ্ন থেকেই যায়— তারা কি বিএনপি বা জামায়াতের মতো বড় দলগুলোর বিকল্প হয়ে উঠতে পারবে? প্রবীণদের অবস্থান কী? তারা কি ইতোমধ্যে কোনো দলকে বেছে নিয়েছেন, নাকি এখনো সিদ্ধান্তহীনতায় আছেন?”

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, শহর ও গ্রাম পেরিয়ে এনসিপির বহর যতই এগোচ্ছে, ততই তরুণদের উপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠছে। “হাজার হাজার ছেলে-মেয়ে এতে অংশ নিচ্ছে, তাদের লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষী, প্রত্যাশা আকাশছোঁয়া।”

প্রসঙ্গত, “টেকনাফ-তেঁতুলিয়া অভিযাত্রা” নামে এনসিপির চলমান দেশব্যাপী রাজনৈতিক সফর দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। প্রেস সচিবের এমন পর্যবেক্ষণ এই অভিযাত্রার গুরুত্ব ও সম্ভাবনাকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরো..