Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
সরকার ব্যর্থ হওয়ায় এবার জুলাই সনদ প্রকাশ করবে এনসিপি: নাহিদ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

সরকার ব্যর্থ হওয়ায় এবার জুলাই সনদ প্রকাশ করবে এনসিপি: নাহিদ

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা

 

নিজস্ব প্রতিবেদক: সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবার নিজেরাই ওই ঘোষণাপত্র প্রকাশ করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২৯ জুন) সকালে ঢাকায় এনসিপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণার সময় নাহিদ বলেন, ‘৩০ দিনের সময়সীমা পেরিয়ে গেছে, সরকার কোনো ঘোষণা দেয়নি। এখন এনসিপিই ‘জুলাই সনদ’ প্রকাশ করবে।’

তিনি জানান, ১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনা হবে। ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে এই কর্মসূচি চলবে। শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের অভিজ্ঞতা শুনবেন দলের নেতারা।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘যারা আগামী দিনে ক্ষমতায় আসবেন, তাদের নির্বাচনের আগেই জনগণকে জানাতে হবে—বিচার প্রক্রিয়া কীভাবে হবে, কোন রোডম্যাপে হবে, সেটির স্পষ্ট প্রতিশ্রুতি থাকতে হবে।’

এ সময় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ জানান, ‘সংস্কারের যাত্রা একসময় আশাব্যঞ্জক ছিল, কিন্তু বাস্তবতায় কিছুটা পিছিয়ে পড়েছি।’ তিনি আরও জানান, শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে ‘জুলাই সনদ’ প্রকাশের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হচ্ছে না। তবে জুলাই মাসেই ঘোষণাপত্র প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জুলাই পদযাত্রা বাস্তবায়নে সারজিস আলমকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান এনসিপি নেতারা।

এনসিপির এই ঘোষণাকে রাজনৈতিক বিশ্লেষকরা সরকারের ওপর বিকল্প চাপ তৈরির কৌশল হিসেবে দেখছেন। তাদের মতে, সরকারের ব্যর্থতা এবং বিচারহীনতার প্রতিক্রিয়ায় ‘জুলাই সনদ’ হতে পারে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখার অন্যতম দিকনির্দেশক দলিল।

আরো..