https://www.a1news24.com
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৯

নির্বাচন আয়োজনে সেনাপ্রধানের ৬ প্রস্তাব দাবিতে প্রচারিত বার্তাটি ভুয়া

অনলাইন ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচন আয়োজনে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ৬টি প্রস্তাব দাবিতে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

তবে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ‘Bangladesh Army’ নামের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে জানিয়েছে, নির্বাচন আয়োজনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ৬ প্রস্তাব দাবিতে প্রচারিত বার্তাটির কোনো ভিত্তি নেই।

অর্থাৎ, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বানোয়াট ও ভুয়া বার্তা প্রচার করা হচ্ছে।

সূত্র: https://www.facebook.com/share/16ibYk4fZ9/

আরো..