Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
যেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি হবে না, সেগুলোও জনসম্মুখে প্রকাশ করা হবে: ড. আলী রীয়াজ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

যেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি হবে না, সেগুলোও জনসম্মুখে প্রকাশ করা হবে: ড. আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের আলোচনায় অনেক বিষয়েই ঐকমত্য তৈরি হয়েছে। তবে যেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি হবে না, সেগুলোও জনসম্মুখে প্রকাশ করা হবে।

রোববার (২৫ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সুশীল সমাজের আলোচনায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা।ড. আলী রীয়াজ বলেন, প্রথম ধাপের আলোচনায় অনেক বিষয়েই ঐকমত্য তৈরি হয়েছে। এছাড়া যেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি করা যাবে না, সেসব বিষয়ও জনসম্মুখে প্রকাশ করা হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, মানুষের ত্যাগের প্রতি দায় ও দায়িত্বের জায়গা থেকে কাজ করে যাচ্ছি। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে কমিশনের চূড়ান্ত লক্ষ্য জাতীয় সনদ তৈরি করা।

‘একইসঙ্গে এই চ্যালেঞ্জও অত্যন্ত কঠোর। এই সুযোগটি কাজে লাগাতে হবে। শুধু রাজনৈতিক দল নয়, নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রম অগ্রতির সুযোগ নেই,’ যোগ করেন তিনি।

ড. আলী রীয়াজ বলেন, প্রথম পর্যায়ে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে কমিশনের। প্রতিটি আলাদা রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি। সেখানে কিছু কথায় একমত হয়েছে, কিছুতে হয়নি। সব বিষয়ে ঐকমত্য হওয়া সম্ভব নয় এটা জানি। যেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি হবে না, সেসব বিষয়েও জানানো হবে। ঐকমত্যে পৌঁছাতে না পারা বিষয়ে দ্বিতীয় পর্যায়ে আরও বিস্তর আলোচনা হবে।

আরো..