https://www.a1news24.com
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৩

মোরেলগঞ্জে ডরপ-এর অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ (ডেভলপমেন্ট অর্গানাইজেশন অফ দি রুরাল পূয়র)-এর উদ্যোগে অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ্।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুদ্দোজা, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. শাহাদাৎ হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস।

সভায় আরও উপস্থিত ছিলেন ডরপ-এ্যাকসেস প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর শওকত চৌধুরী, প্রকল্প প্রকৌশলী মো. শামিম হাসান, বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি খলিলুর রহমান, মা সংসদ-এর সভাপতি সুফিয়া বেগম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কমিউনিটির সদস্য এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডরপের মনিটরিং কো-অর্ডিনেটর হুমায়ুন কবির।

আরো..