Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
১৭ ও ২৪ মে শনিবার চলবে সুপ্রিম কোর্টের বিচারকাজ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

১৭ ও ২৪ মে শনিবার চলবে সুপ্রিম কোর্টের বিচারকাজ

নিজস্ব প্রতিবেদক: সরকারি সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে আগামী ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ঈদের আগে ১৭ ও ২৪ মে শনিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ খোলা থাকবে বলে জানানো হয়েছে।

সোমবার (১২ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালতগুলো ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ অবস্থায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে দাপ্তরিক ও বিচারিক কার্যক্রম চলমান থাকবে।

আরো..