https://www.a1news24.com
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২১

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বন্য শুকরের তাণ্ডব

এলাকাবাসী আতঙ্কে জীববৈচিত্র্য হুমকির মুখে

এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে: বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামে বন্য শুকরের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী জীববৈচিত্র্য হুমকির মুখে। প্রতিদিন রাতে দল বেঁধে গ্রামের ফসলের মাঠে নেমে আসছে বন্য শুকর। ধান, শাকসবজি, তরমুজসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি করছে তারা। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

স্থানীয় কৃষকরা বলেন, আমরা দিনে খেটে যা উপার্জন করি, রাতেই তা শেষ করে দিচ্ছে শুকরেরা।”একই রকম অভিযোগ করছেন কৃষকরা। কেউ কেউ বাধ্য হয়ে ফসলি জমি আগেই তুলে ফেলছেন বা চাষাবাদ বন্ধ করে দিচ্ছেন। অনেকেই ফসল রক্ষায় রাতে মাঠ পাহারা দিচ্ছেন জীবন ঝুঁকি নিয়ে।

স্থানীয় বিএনপির সভাপতি মোঃ শহিদুল আলম লিটন বলেন, “এই সমস্যা দীর্ঘদিনের হলেও সাম্প্রতিক সময়ে তা বেড়ে গেছে। আমরা বন বিভাগের কাছে অভিযোগ জানিয়েছি, কিন্তু এ ব্যাপারে তারা পদক্ষেপ নিচ্ছেন।”

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রেঞ্জ কর্মকর্তা রানা দেব বলেন, “বন্যপ্রাণী সুরক্ষা আইনের কারণে শুকর মেরে ফেলা যায় না। তবে গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছি, এবং সুন্দরবন সংলগ্ন কোলঘেঁষা যেসব বসতি রয়েছে সেখানে আমরা ফ্রেন্সিং ভেড়া নির্মাণ করতেছি আমাদের কাজ দ্রুত ভাবে শেষ করার পদক্ষেপ গ্রহণ করেেতছে, তাহলে বন্যপ্রাণী লোকাল এ আসা বন্ধ হবে।

এলাকাবাসীর দাবি, সরকার এবং বন বিভাগ যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়। না হলে সুন্দরবন লাগোয়া গ্রামগুলোতে কৃষিকাজ ধ্বংস হয়ে যাবে, আর মানুষের জীবন-জীবিকা ঝুঁকিতে পড়বে।

আরো..