https://www.a1news24.com
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫২

বুড়িমারী এক্সপ্রেস ট্রেন বুড়িমারী থেকে চালু না হওয়ায় রেল ও সড়ক পথ অবরোধের ঘোষণা

সাফি, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে বহুল আলোচিত বুড়িবাড়ি এক্সপ্রেস সরাসরি বুড়িমারী থেকে চালু না হওয়ায় রেল ও সড়ক পথ অবরোধের ঘোষণা দিয়েছে উন্নয়ন সংগ্রাম পরিষদ। মঙ্গলবার ১৫ এপ্রিল সকাল ১১ টায় পাটগ্রাম রেলস্টেশনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত অবরোধ কর্মসূচি ঘোষণা দেন উন্নয়ন সংগ্রাম পরিষদ পাটগ্রাম লালমনিরহাট এর আহবায়ক এটি যে সিদ্দিকী কাকন। সংবাদ সম্মেলনে ঘোষণা দেন ১৯ এপ্রিল শনিবারের মধ্যে সরাসরি বুড়িমারী থেকে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চালু না হলে ২১ সোমবার এপ্রিল সকাল থেকে রেলপথ ও দুপুর তিনটা থেকে সড়ক পথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেন, সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, পৌর জামায়েত এ আমির সোহেল রানা, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ আব্দুর রহিমসহ প্রমুখ।

উল্লেখ্য যে গত ১৩ ই মার্চ পাটগ্রামে রেলপথ অবরোধ করলে আন্দোলনের চাপে লালমনিরহাট রেলওয়ে বিভাগের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) ফাকরুল ইসলাম মানিক ১৫ এপ্রিল সরাসরি বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চালু করার ঘোষনা দিয়ে অবরোধ তুলে নেয়ার আহ্বান করলে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

আরো..