পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন ও বন্ধু মহল। শুক্রবার বিকেলে পৌরসভা চত্ত্বরে বিএনপি ও বন্ধু মহলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ চা বিক্রেতা চৈতন্য ঘোষ চা বিক্রয়ের সরঞ্জাম ও ভ্যান চালক কবিরুল ইসলামকে একটি মটর ভ্যান এবং দুজনের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সফল চেয়ারম্যান এসএম এনামুল হক, সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, নিরাপদ সড়ক চাই নিসচা’র সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, প্রভাষক জাহাঙ্গীর আলম, আলহাজ্ব ফয়সাল মাহমুদ অপু, হুমায়ুন কবির,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, যুগ্ম আহবায়ক ইউনুস মোল্যা, রাজিব নেওয়াজ, ফয়সাল রাশেদ সনি, আয়ুব জোয়ার্দার, কিশোর কুমার মন্ডল, এডভোকেট শিমুল, মাসুদ, মিজানুর রহমান, ও ইউসুফ আলী।
প্রসঙ্গত গত ১০ মার্চ পৌর সদরের উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর ভাড়া দেওয়া কয়েকটি ঘর ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে সহায় সম্বল সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায় ভাড়াটিয়া দুই দিনমজুর চৈতন্য ঘোষ ও কবিরুল ইসলাম এর পরিবার। সহায়তা পেয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক সহ সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্ষতিগ্রস্থ দুই পরিবার।