https://www.a1news24.com
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৩

কুড়িগ্রামে নিষিদ্ধ  সংগঠন  ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শোভনের পিতা গ্রেফতার

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিষিদ্ধ সংগঠন  ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি শোভনের পিতা নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে ভুরুঙ্গামারী উপজেলায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ জানায়, জুলাই আগস্ট ছাত্র জনতার উপর হামলা ঘটনায় এজাহার নামীয় আসামি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী খোকন।

ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ।ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।

 

 

 

আরো..