Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
বনানীতে নারী পোশাক শ্রমিক নিহত : সেই ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

বনানীতে নারী পোশাক শ্রমিক নিহত : সেই ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় ট্রাকচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ঘাতক ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১১ মার্চ) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।তিনি জানান, বনানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহতের ঘটনায় জড়িত ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে ডিবিওর সাইবার ক্রাইম ইউনিট।

সোমবার (১০ মার্চ) বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের উপ-পরিচালক (ইঞ্জি.) মো. সানাউল হক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ট্রাকটির মালিকদের আগামী তিন কর্মদিবসের মধ্যে চালকের ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএ কার্যালয়ে হাজির হতে হবে। তা না হলে ট্রাকটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করা হবে।

এর আগে, সকাল সাড়ে ছয়টায় বনানীর চেয়ারম্যান বাড়ির রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় মিনারা আক্তার নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন পোশাক শ্রমিক আহত হয়েছেন। পরে এই ঘটনাকে কেন্দ্র করে বনানী এলাকায় রাস্তা অবরোধ করে দুই তিনটি পোশাক কারখানার শ্রমিকরা। বেশ কয়েক ঘণ্টা রাস্তা অবরোধ করার পর তারা পুলিশের আশ্বাসে রাস্তা ছেড়ে চলে যান।

আরো..