Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
ইনাম আহমেদ চৌধুরীর ইন্তেকাল – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

ইনাম আহমেদ চৌধুরীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এবং সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার বনানীতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।ইনাম আহমেদ চৌধুরীর ছেলে নাদিম চৌধুরী জানান, তার বোন ও অন্যান্য স্বজনেরা দেশের বাইরে আছেন। তারা ফেরার পর ৬ ফেব্রুয়ারি জানাজা ও দাফন হবে।

১৯৬০ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে চাকরিজীবন শুরু হয় ইনাম আহমদ চৌধুরীর। স্বাধীন বাংলাদেশে সচিবের দায়িত্বও পালন করেন তিনি। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা হয়েছে তার। অবসরের পর ১৯৯৯ সালে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে প্রতিমন্ত্রীর মর্যাদায় তাকে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান করা হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর দলের ভাইস চেয়ারম্যানও করা হয়েছিল তাকে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে তার লেখা বইও রয়েছে।

তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে ১৯ ডিসেম্বর শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন সাবেক আমলা ইনাম আহমদ। পরে আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে তাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।

আরো..