https://www.a1news24.com
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫০

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ৩ দিনের রিমান্ড, ডিম নিক্ষেপ

ইসমাইল হোসেন, মেহেরপুর জেলা প্রতিনিধি: বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনের মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন দোদুল ও তাঁর ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুলের তিন দিন করে রিমান্ড ও অপর একটি মামলায় ভগ্নিপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (০৩/০২/২৫) সকাল ১১ টা থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী শুনানী শেষে মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক শারমিন নাহার এ আদেশ দেন। মামলায় সরকারি পক্ষে পাবলিক প্রসিকিউটর আবু সালেহ মোহাম্মদ নাসিম, কামরুল হাসান, কোর্ট পুলিশ পরিদর্শক মানষ রঞ্জন ঘোষ সদর থানার ওসি জাহাঙ্গীর সেলিম এবং আসামি পক্ষে শফিকুল আলম, ইব্রাহিম শাহীন, কাজী শহিদুল হক আইনজীবীর দায়িত্ব পালন করেন।

এদিকে, সাবেক মন্ত্রী, তাঁর ভাই ও ভগ্নিপতিকে আদালতে হাজির করার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা আদালত চত্বর ঘিরে রাখে এবং আদালতের মূল ফটক বন্ধ করে দেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলায় একটি মামলার আসামি হিসেবে তিন জনের পাঁচদিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম জাহাঙ্গীর।

আদালতে রিমান্ড শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবিলক প্রসিকিউটর (পিপি) আবু সালেহ মোহাম্মদ নাসিম, অ্যাড. কামরুল হসান, মারুফ আহম্মেদ বিজন এবং মোখলেছুর রহমান স্বপন উপস্থিত ছিলেন। একইসঙ্গে আসামি পক্ষের আইনজীবী হিসেবে রিমান্ড না দেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন অ্যাড. খন্দকার আব্দুল মতিন, একেএম শফিকুল আলম ও ইব্রাহিম শাহীন।

এদিকে রিমান্ড শুনানিকালে আদালত প্রাঙ্গেণে বিক্ষোভ করে বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাকর্মীরা। আসামিদের বিভিন্ন অপকর্ম তুলে ধরে দৃষ্টান্তমূলক সাজা দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সাবেক জনপ্রশাসন মন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছোড়ে বিক্ষুব্ধরা।

আরো..