Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার, ৬৫ হাজার কর্মী কাজ করবে: সিইসি – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার, ৬৫ হাজার কর্মী কাজ করবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক: মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, এবারের ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখা যাবে।

আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ হস্তান্তর করেন সিইসির কাছে। সেই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সিইসি জানান, সরকারের সময়সীমা অনুযায়ী ভোটের দিকে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘কোনো রাজনৈতিক বক্তব্যের ভেতরে ঢুকতে চায় না নির্বাচন কমিশন। এবারের ভোটার তালিকা বিতর্কের ঊর্ধ্বে রাখা যাবে। মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করা হবে।’

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আগামীকাল সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে। সারা দেশে এজন্য কাজ করবে ৬৫ হাজার কর্মী।’

জানা গেছে, ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কাজ চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বিভিন্ন কেন্দ্রে ছবি তুলে এবং চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ নিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে ইসি।

ইউএনডিপি বরাবরই ইসিকে বিভিন্ন সহায়তা দিয়ে আসছে। এর আগেও প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, নির্বাচনী উপকরণে সহায়তা দিয়েছে সংস্থাটি। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটার তালিকা হালনাগাদেও সহায়তা করল তারা।

আরো..