Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
পোশাক বিতর্ক নিয়ে শাবনূর, ‘সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই’ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

পোশাক বিতর্ক নিয়ে শাবনূর, ‘সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই’

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা শাবনূর বহুবছর ধরে পর্দার আড়ালে। তারপরেও জনপ্রিয়তার এতটুকু কমতি নেই তার। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সৌন্দর্যের দ্যুতি ছড়ান শাবনূর। পাশাপাশি নিজের ভালো-মন্দ অনুভূতিগুলোও ভক্তদের সঙ্গে শেয়ার করেন ।

সোমবার (১৩ জানুয়ারি) নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন শাবনূর। সেখানে খানিকটা খোলামেলাভাবেই দেখা মেলে তার। পাশাপাশি অভিনেত্রীর মুটিয়ে যাওয়া লুকও ফুটে ওঠে। ফলে ভীষণ হতাশ হন শাবনূর ভক্তরা। শুধু তাই নয়, ভক্তরা ট্রলও করেন শাবনূরকে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে ‘সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই!’ শিরোনামে একটি পোস্ট দিয়েছেন শাবনূর।

পোস্টে শাবনূর লেখেন, ‘অনেকে হয়তো জানেন যে আমি আমার সোশ্যাল মিডিয়া নিজের মতো করে হ্যান্ডেল করি। কোনো অ্যাডমিন নিয়োগ দেইনি। আমার যখন যেটা ভালো লাগে, নিজের ব‍্যক্তিগত পছন্দ বা বিশেষ কোন আনন্দ-বেদনার বিষয় থাকলে তা সবার সাথে শেয়ার করতে সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছি। যে ছবি বা ভিডিও পোস্ট করি সেগুলো নিয়ে অনেকেই বিভিন্ন মন্তব্য করেন। এমনকি কেউ কেউ আমার ড্রেসআপ নিয়েও উদ্ভট প্রশ্ন তোলেন।’

শাবনূর লেখেন, ‘অস্ট্রেলিয়াতে আমি সচরাচর ক্যাজুয়াল ড্রেস পরতেই অভ্যস্ত, এবং এতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আর কে কি পরবে সেটাতো তার ব্যক্তিগত পছন্দের ব্যাপার, তাই না! যদি আমার শেয়ার কৃত কোনো কিছু কারো ভালো না লাগে তবে শালীনতার সঙ্গে গঠনমূলক সমালোচনা করতে পারেন।

কিন্তু রিপিটেডলি আজেবাজে মন্তব্য যেন না করেন, তা থেকে বিরত থাকতে সবাইকে বিনীত অনুরোধ করছি। আর একান্তই যদি আমার একটিভিটিস কারো পছন্দ না হয় তবে আমাকে ফলো না করলেই পারেন।’

নায়িকা উল্লেখ করেন, ‘যারা আমার ওয়ালে এসে বিরূপ মন্তব্য করেন তারা আবার দেখি আমার নামে বিভিন্ন অ্যাকাউন্ট খুলে, পেজ চালিয়ে, আমার পোস্ট করা ছবি/ভিডিও নিয়ে আবার ব্যবসা করেন। আমাকে পুঁজি করে অনেকেই সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছেন, রমরমা ব্যবসা করছেন, তা করেন; কিন্তু আমার এখানে এসে ভণ্ডামি করছেন কেন? কেনই বা সংঘবদ্ধ হয়ে খারাপ মন্তব্য করে যাচ্ছেন? এদের আবার কেউ কেউ আমাকে আড়ালে চলে যেতে বলেন, হাহাহা। এই ডিজিটাল যুগে এসেও মানুষ এসব জ্ঞান দেয়। আমি আড়ালে চলে যাব না প্রকাশ্যে থাকব তা আমি বুঝব।’

সবশেষ শাবনূর লেখেন, ‘অন্যের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি, আচার ব্যবহার, কথা বলার ভাষা; এইসব ব্যাপারগুলো আমাদের পারিবারিক মূল্যবোধ ও পারিবারিক শিক্ষার পরিচয় বহন করে। মন্তব্য করার ক্ষেত্রে আমরা যেন একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হই। সবাই ভালো থাকবেন।’

আরো..