https://www.a1news24.com
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৯

২৪ ঘন্টার মধ্যে মোবাইল ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে: ডাঃ ইরান

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে একটি পক্ষ নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা আবারও পেছন দিক থেকে ক্ষমতায় আসার অপচেষ্টা করছে। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে ভোট কেন্দ্রের চারশো গজের মধ্যে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা কর্মসূচী পালন করা হবে।

আজ ৯ ফেব্রুয়ারী (সোমবার) লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান সাক্ষরিত এক বিবৃতিতে রোববার নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপনে ভোটকেন্দ্রের চারশ’ গজের মধ্যে মোবাইল ফোন বহন নিষিদ্ধ করার সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও সন্দেহজনক উল্লেখ করে ডাঃ ইরান বলেন, এ সিদ্ধান্ত কারচুপির পথ তৈরি করতে পারে। একটি মহল আবারও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পেছন দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমরা তরুণরা বেঁচে থাকতে তা হতে দেব না।

ডাঃ ইরান বলেন, ভোটের স্বচ্ছতা ও জনগণের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হলে দ্রুত সময়ের মধ্যে এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
তিনি তরুণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তরুণ সমাজ ন্যায়-ইনসাফের পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে। জনগণের মতামত প্রকাশে বাধা সৃষ্টি করতে একটি শক্তি নানা ম্যাকানিজম চালু করছে। এসব মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ১১ দলীয় জোটের হাতে জনগণের সম্পদ ও মা-বোনদের ইজ্জতের নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ। আপনারা এমন কাউকে নেতা বানাবেন না, যে আপনাদের ছেড়ে পালিয়ে যাবে। নেতা হবে সেই, যিনি জনতার কাতারেই থাকবেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের প্রসঙ্গ টেনে ডাঃ ইরান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন বিজয় এসেছে, তেমনি ইনশাআল্লাহ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তরুণদের শক্তিতেই দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে। প্রেস বিজ্ঞপ্তি

আরো..