https://www.a1news24.com
১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৬

হিন্দুত্ববাদের তোষণনীতি পরিহারের আহ্বান

সন্ত্রাস চাঁদাবাজ বন্ধে সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন করুন-মাওলানা আহমদ আবদুল কাইয়ুম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেছেন, প্রতিহিংসার রাজনীতিকে চিরতরে না বলুন এবং জনদুর্ভোগ লাঘবে কাজ করুন। জনগণ এখন প্রতিবাদ করতে শিখেছে। অধিকার আদায়ে মাঠে নেমে আসতে প্রস্তুত রয়েছে। জুলাই সনদের ভাল দিকগুলো বাস্তবায়নে গণভোটের রায় কার্যকর করতে হবে। জাতীয় সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতির আলোকে গঠন করে দুর্নীতিবাজ এমপি-মন্ত্রীদের লাগাম টেনে ধরার ব্যবস্থা করুন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আল্লামা সৈয়দ ইসহাক রহ. জোনের ৪৩ নং ওয়ার্ড শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, শপথ গ্রহণ ও পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার রাতে সূত্রাপুরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন নগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক টিএম মাহফুজ হোসাইন, সহকারী জোন জিম্মাদার আলহাজ্ব মোঃ মিজানুর রহমান মিলন ও মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৩ নং ওয়ার্ড শাখা সভাপতি আলহাজ মোঃ আলমগীর হোসেন হাওলাদার। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, বিএনপির শীর্ষ নেতাদের মাথায় নতুন করে হিন্দুত্ববাদ ভর করেছে। অতি সম্প্রতি দলের শীর্ষ নেতা বরকতউল্লা বুলু সনাতনীদের এক অনুষ্ঠানে বলেছেন, মুসলমানের ভোটে নয়, সনাতনীদের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তার এধরণের বক্তব্যের জন্য তাকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। সনাতনী ধর্মের লোক সংখ্যা কত এবং তাদের ভোটে কত পার্সেন্ট? তাদের ভোটে আপনারা নির্বাচিত হন, তাহলে মুসলমানরা মুখ ফিরিয়ে নিলে আগামীতে বিএনপির কী হবে, একবারও কী হিন্দুত্ববাদের দোসর বুলু সাহেব চিন্তা করেছেন। হিন্দুত্ববাদীদের তোষণ ও ভারতের আশির্বাদ পাওয়ার চিন্তায় এ ধরণের বক্তব্য দিলে বাংলাদেশেল মানুষ ভারতপ্রেমীদের প্রত্যাখান করতে প্রস্তুত রয়েছে।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম আরও বলেন, জনগণ ক্ষেপে গেলে ভারত কাউকে বাঁচাতে পারবে না। জুলাই বিপ্লব থেকে শিক্ষা নিন। দেশের জন্য, জনগণের জন্য এবং ইসলামের পক্ষে কাজ করুন, মঙ্গল হবে। ভিন্ন চিন্তা করলে কট খেতে হবে। জনগণের দুঃখ, দুর্দশা লাঘব করুন, নিত্যপণ্যের দাম কমান। গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সার্ভিস নিশ্চিত করুন, তাহলে আপনাদেরই কল্যাণ হবে। জনগণ ভাল থাকবে, আপনারাও ভাল থাকবেন।

আরো..