https://www.a1news24.com
১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫৩

হারাগাছে ৩ সন্তানের জননীর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ার হারাগাছ সোনাতন গ্রামে গলায় ফাঁসি দিয়ে এক গৃহবঁধূ বুধবার আত্মহত্যা করেছে। পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন দারোগার চাতাল গ্রামে রিক্সা চালক মতিয়ার রহমানের স্ত্রী আনিছা বেগম (৩৮) বুধবার বাড়ীর লোকজনের অগোচরে স্বামীর ভাইয়ের পরিত্যক্ত ঘরের ধর্ণার (তীর) সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের লোকজন তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে জীবিকার তাগিদে স্বপরিবারে ঢাকায় অবস্থানরত স্বামীর বড় ভাই মন্টু মিয়ার পরিত্যক্ত ঘরের তীরের সাথে গলায় ফাঁসি দিয়ে আনিছা বেগম কে ঝুলতে দেখে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। আনিছা বেগম ৩ কন্যা সন্তানের জননী। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ বলেন পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আরো..