লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের হাতীবান্ধায় বসতভিটা জমি নিয়ে দ্বন্দ্বে জেরে আপন চাচাদের লাঠির আঘাতে ভাতিজা আকতারুজ্জামান (২৫) মৃত্যু হয়। এঘটনায় পুলিশ একজনকে কে আটক করেছে।
শুক্রবার( ৪ এপ্রিল) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাতিজা আকতারুজ্জামান মারা যায়। নিহত আকতারুজ্জামান হাতীবান্ধা উপজেলায় পুর্ব ফকিরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে,গত বৃহস্পতিবার বিকেলে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পুর্ব ফকিরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চাচাদের সাথে আক্তারুজ্জামানের নানীর বাড়িভিটার জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরে গতকাল বৃহস্পতিবার বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘবদ্ধভাবে তার চাচারা আক্তারুজ্জামানের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় হাতীবান্ধার স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তির পর অবস্থা অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর তার চাচা শাহিনুর, নুরুজ্জামান ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেলেও স্থানীয় হাতে চাচা মতিন(৪০) আটক পুলিশের হাতে সোপর্দ করেছেন।
বৃদ্ধা নানী ছবিতন নেছা বলেন,দীর্ঘদিন ধরে এই শাহিনুর,মতিয়ার নুরুজ্জামান আমাদের বসতবাড়ি ভাঙার জন্য সব সময় হুমকি দেয়। ঘরবাড়ি ভাঙতে না চাইলে তারা আমার নাতির উপর হামলা করলে আমার নাতি অসুস্থ হয়ে রংপুরে মারা যায়। আমি এই সুষ্ঠু বিচার চাই।
ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন,ফজলার রহমান খোকন বলেন,ঘটনাটি শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে চৌকিদারসহ নিজে এসেছি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, জমি সংক্রান্ত জেরে চাচাদের হাতে আপন ভাতিজা খুনের ঘটনা ঘটেছে খববর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।