https://www.a1news24.com
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫১

হাতিয়ায় এনসিপি’র নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতাঃ জাতীয় নাগরিক পার্টি হাতিয়া উপজেলা শাখার নব গঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবগঠিত আহবায়ক কমিটির ৫১ সদস্যকে ফুল দিয়ে বরণ করা হয়।

শনিবার (৩০ আগষ্ট) সকালে স্থানীয় আবদুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের হলরুমে এনসিপির যুগ্ম সমন্বয়কারী ও সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন আহমেদ সভাপতিত্বে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন নবগঠিত হাতিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী সাবেক প্রধান শিক্ষক শামছল তিব্রিজ, উপজেলা জামায়াত সেক্রেটারী নূরউদ্দিন মেশকাত, জামায়াতের পৌরসভা আমির মাওলানা তাওফিকুল ইসলাম, হাতিয়া প্রেস ক্লাব সভাপতি জিএম ইব্রাহীম, এসিপির উপজেলা যুগ্ম সমন্বয়কারী মো. আলাউদ্দিন, এনসিপি হাতিয়া প্রতিনিধি ইউসুফ রেজা, আশিক এলাহী হৃদয়, ওয়ারেন্ট অফিসার (অবঃ) মো. শাহেদ উদ্দিন, ডা. আবদুর রহমান, মাষ্টার মোশাররফ হোসেন, জাকের হোসেন, গিয়াসউদ্দিন, এনসিপি’র যুব উইং সাইফুল ইসলাম রাকিব প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থান না হলে স্বৈরাচারেরও পতন হত না এনসিপিও গঠন হত না। সমাজের প্রত্যেককে দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে কোন রাজনৈতিক ভয়ভীতি না পেয়ে এনসিপিকে সমর্থন করার আহবান জানানো হয়।

আরো..