Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
হলিউডের কিংবদন্তি অভিনেতা জোবি বেকার আর নেই – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

হলিউডের কিংবদন্তি অভিনেতা জোবি বেকার আর নেই

হলিউডের জনপ্রিয় অভিনেতা ও চিত্র শিল্পী জোবি বেকার মারা গেছেন। কিংবদন্তি এই অভিনেতা ১৯৬০ ও ৭০-এর দশকে টেলিভিশন ও চলচ্চিত্রে পরিচিত মুখ ছিলেন তিনি। বিশেষ করে ‘গিজেট’ সিরিজের সিনেমা, এলভিস প্রেসলি অভিনীত ‘গার্ল হ্যাপি’ এবং ডিজনির একাধিক ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয়তা পান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

ডেডলাইনের প্রতিবেদনে জানা যায়, জোবি বেকারের পরিবার জানিয়েছে, গত ২২ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের মাউন্ট কিসকো শহরে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সবচেয়ে অবাক করা বিষয় অভিনেতার মৃত্যুর মাত্র ১০ দিন আগেই মারা যান রনি শেল। ১৯৬৭ সালে সম্প্রচারিত জনপ্রিয় সিটকম ‘গুড মর্নিং ওয়ার্ল্ড’-এ দুজন একসঙ্গে অভিনয় করেছিলেন। সিবিএসের এই কমেডি সিরিজে তারা সকালের রেডিও অনুষ্ঠানের দুই বন্ধু ও উপস্থাপকের চরিত্রে অভিনয় করেন। সিরিজটিতে আরও অভিনয় করেছিলেন পরবর্তী সময়ের অস্কারজয়ী অভিনেত্রী গোল্ডি হন।

জোসেফ এন. বেকার নামে ১৯৩৪ সালের ২৬ মার্চ কানাডার মন্ট্রিয়ল শহরে জন্মগ্রহণ করেন, পরে তিনি জোবি বেকার নামে পরিচিতি পান। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। পরে তিনি যুক্তরাষ্ট্রের হলিউডে পাড়ি জমান এবং ১৯৫০-এর দশকের শুরু থেকে অভিনয়জীবন শুরু করেন। ক্যারিয়ারের শুরুতে তিনি ‘দ্য রেড স্কেলটন আওয়ার’, ‘স্টুডিও ওয়ান’ এবং ‘দ্য জর্জ বার্নস অ্যান্ড গ্রেসি অ্যালেন শো’-এর মতো টেলিভিশন অনুষ্ঠানে ছোট ছোট চরিত্রে অভিনয় করেন। সর্বশেষ ১৯৮৪ সালে ‘দ্য পেপার চেজ’-এর টেলিভিশন সংস্করণে অতিথি শিল্পী হিসেবে দেখা যায় তাকে।

চলচ্চিত্রে জোবি বেকারের অন্যতম পরিচিত কাজ ছিল ১৯৫৯ সালের ‘গিজেট’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সান্দ্রা ডি। পরে তিনি একই সিরিজের ‘গিজেট গোজ হাওয়াইয়ান’ (১৯৬১) এবং ‘গিজেট গোজ টু রোম’ (১৯৬৩) সিনেমাতেও অভিনয় করেন। ষাটের দশকের মাঝামাঝি সময়ে ওয়াল্ট ডিজনি স্টুডিও-র নিয়মিত অভিনেতাদের একজন য়ে ওঠেন জোবি বেকার। তিনি অভিনয় করেন ‘দ্য অ্যাডভেঞ্চারস অব বুলহুইপ গ্রিফিন’ (১৯৬৭), ‘ব্ল্যাকবিয়ার্ডস ঘোস্ট’ (১৯৬৮) এবং ‘সুপারড্যাড’ (১৯৭৩) সিনেমায়। টেলিভিশনেও ছিল তার দীর্ঘ ও সফল ক্যারিয়ার। অন্যদিকে, অভিনয়ের পাশাপাশি ১৯৭০-এর দশক থেকেই চিত্রকলা ও ভাস্কর্যচর্চায় মনোনিবেশ করেন জোবি বেকার। তার আঁকা ছবি ও ভাস্কর্য লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক এবং নিউ ইংল্যান্ড-এর বিভিন্ন খ্যাতনামা গ্যালারিতে প্রদর্শিত হয়েছে।

 

আরো..