নিজস্ব প্রতিবেদক: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সহধর্মিণী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৬ এপ্রিল) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ার পর থেকেই মির্জা ফখরুল নিয়মিত সিঙ্গাপুরে চিকিৎসা নেন। কিছুদিন পর পর ফলো-আপ চিকিৎসার জন্য তাকে সেখানে যেতে হয়।