https://www.a1news24.com
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৮

স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

দেশ অত্যন্ত সঙ্কটকাল অতিক্রম করছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, একদিকে বাংলাদেশে বিভিন্ন সীমান্তে পুশ-ইন, অপরদিকে দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ক্রমেই সঙ্কটঘূণীভুত হচ্ছে। গাইবান্ধায় রামমূর্তি স্থাপনকে কেন্দ্র সনাতনী ধর্মের ব্যানারে পতিত সরকারের লোকজন সংঘটিত হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় রামমূর্তি মুসলিম অধ্যুষিত বাংলাদেশে কেন রাজপথে স্থাপন করতে হবে। মূর্তি সাধারনত মন্দিরে স্থাপন করা হয় এবং মন্দিরেই হিন্দু ধর্মাবলম্বীরা পূজা করে থাকে। কিন্তু হঠাৎ করে তারা কেন রাস্তায় বিশ্বের সবচেয়ে বড় রামমূর্তি স্থাপন করতে চাচ্ছে, তা নিয়ে জনমতে সন্দেহ ও সংশয় দানা বেধে উঠছে।

আজ রবিবার (২১ জুন ‘২৬) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, মূর্তি স্থাপনকে কেন্দ্র করে স্বভাবতই ক্রিয়া প্রতিক্রিয়া হবে। কিন্তু উগ্রবাদী হিন্দু সম্প্রদায়ের কতিপয় নেতানেত্রী বিশেষ করে অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তীর উস্কানীমূলক বক্তব্য বিদেশিদের সহায়তা নিয়ে আলাদা হিন্দু প্রদেশ গঠন করবো এধরনের রাষ্ট্রদ্রোহী বক্তব্যে সর্বত্র প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে। তিনি বলেন, জয় শ্রী রাম বাংলাদেশের হিন্দুদের শ্লোগান নয়, এটা ভারতের রাজনৈতিক শ্লোগান। যেখানে প্রতিনিয়ত ভারতে জয় শ্রী রাম বলে মুসলিম হত্যা করছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে সেখানে তার প্রতিবাদ টুকু করছে এদেশের হিন্দুরা। অথচ পরিবর্তিত পরিস্থিতিতে এদেশে মুসলমানরা বিশেষ করে ইসলামপন্থি জনগণ হিন্দুদের বাড়ীঘর, উপাসনালয় পাহারা দিয়েছে, যার সচিত্র প্রতিবেদন তৎসময় আনন্দবাজার পত্রিকাসহ বিশ্ব বিভিন্ন মিডিয়ায় স্থান পায়।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম আরও বলেন, চৈতালি চক্রবর্তীর বক্তব্য স্পষ্ট দেশদ্রোহীতার শামিল। এছাড়াও আরো কয়েকজন উগ্রবাদী হিন্দু যেভাবে বক্তব্য দিয়েছে তাতে রীতিমত আমাদের ভাবিয়ে তুলেছে। বিদেশি সহায়তার মত এমন কিছু আপত্তিকর শব্দ এবং ফ্রেমিং উঠে এসেছে যা মোটেই কোনো আইনি বা সামাজিক দাবির ভাষা নয়, বরং ভূরাজনৈতিক হস্তক্ষেপের নতুন পরিকল্পনা।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, বাংলাদেশের হিন্দু নাগরিকরা মায়ের পেটে যেমন শিশুরা নিরাপদ তেমনই নিরাপদে আছে, যা হিন্দু রাষ্ট্র ভারতেও নাই। কিন্তু উগ্রবাদী হিন্দুরা হঠাৎ করে সারাদেশে যেভাবে বাংলাদেশের মুসলমানদের আঘাত করে বক্তব্য ও হুমকি দিচ্ছে তা স্বাভাবিক ভাববার সুযোগ নেই। স্বাধীনতার বিরুদ্ধে ভারতীয় গভীর ষড়যন্ত্রের অংশ। গোয়েন্দা সংস্থাগুলোকে নিশ্চিত করতে হবে গভীর পর্যবেক্ষণ করতে হবে।

আরো..