https://www.a1news24.com
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৯

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের দায়িত্ব গ্রহণ

সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সহ দেশের ছয়টি সিটি করপোরেশনের প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রতিমন্ত্রী মীর শাহ আলম-এর কাছ থেকে তাঁরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। এ উপলক্ষে মন্ত্রণালয়ে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের মোট ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে এডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।

নবনিযুক্ত প্রশাসকরা দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোর নাগরিক সেবা, প্রশাসনিক শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবেন- এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলে ব্যক্ত করা হয়েছে।

আরো..