Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
সেনা কর্মকর্তা ও ডিজিএফআই-এর ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল আইএসপিআর – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

সেনা কর্মকর্তা ও ডিজিএফআই-এর ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল আইএসপিআর

সম্প্রতি দেশে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআই-এর উচ্চপদস্থ কর্মকর্তাদের ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও প্রতারণার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে এসব প্রতারক চক্র থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর সূত্রে জানা যায়, প্রতারকরা নিজেদের ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার সামরিক কর্মকর্তা পরিচয় দিয়ে মোবাইল ফোনে কল বা বার্তার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে। তারা সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরিহিত কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ব্যবহার করে বিশ্বাসযোগ্যতা তৈরি করছে এবং এরপর ভয়ভীতি দেখিয়ে অর্থ বা অন্য সুবিধা আদায়ের চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী বা দেশের কোনো গোয়েন্দা সংস্থা কখনোই ব্যক্তিগতভাবে এ ধরনের ফোনকল, মেসেজ বা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে যোগাযোগ করে না। এ ধরনের যোগাযোগ সম্পূর্ণ প্রতারণামূলক এবং আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন বা বার্তার মাধ্যমে ভয় দেখায় কিংবা কোনো সুবিধা দাবি করে, তবে সংশ্লিষ্ট নম্বরসহ বিষয়টি দ্রুত নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া আইএসপিআর সব নাগরিককে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

আরো..